মীর নাসিরের পা ধরে শিক্ষক, ছেলে মীর হেলালের পা ধরে ভিসি
‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি ভিসি তিনি জীবনে কোনোদিন বিএনপি করেছেন? একদিন মীর নাসির সাহেবকে পায়ে ধরে শিক্ষক হয়েছেন, আরেকদিন তার ছেলেকে পায়ে ধরে ভিসি হয়েছেন।’ চবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আল ফোরকানকে নিয়ে এ মন্তব্য করেছেন চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খুরশেদ আলম।
গত ৬ নভেম্বর (শুক্রবার) চবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল হুদা মুসার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় এমন মন্তব্য করেন সাবেক এই ছাত্রনেতা। তবে সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ছে শুরু হয় আলোচনা-সমালোচনা।
ছড়িয়ে পড়া ৩ মিনিট ৫৯ সেকেন্ডের ওই ভিডিওতে খুরশেদ আলমকে বলতে শোনা যায়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি ভিসি তিনি জীবনে কোনোদিন বিএনপি করেছেন? একদিন মীর নাসির সাহেবকে পায়ে ধরে শিক্ষক হয়েছেন, আরেকদিন তার ছেলেকে পায়ে ধরে ভিসি হয়েছেন।’
তিনি বলেন, আমি কাউকে পরোয়া করি না আমি। জীবনে যা কিছু আছে আলহামদুলিল্লাহ। কেউ কিছু দিবে এটা বিশ্বাসও করি না। আমি কোনো নেতাকে বিশ্বাস করি না যে, আমার নেতা আমার জন্য এটা করবে। আমার আল্লাহ আমার জন্য করবে। আমি স্পষ্ট কথা বলি।
তিনি আরও বলেন, ইউনিভার্সিটির সঙ্গে শিক্ষকদের অনেক কথা বলছিলাম না? একদিন চবির সাবেক ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন চৌধুরী ২০ মিনিটের ব্যবধানে দুটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে আসছে। আগের ফ্লাইটে বর্তমান ভিসি এবং উনার সঙ্গীরা আসছে। পরের ফ্লাইটে শিক্ষকসংঘের আমাদের মামুন ভাই এবং মীর হেলাল ভাই আসছে। এসময় মীর হেলাল ভাই তাড়াতাড়ি ভিসিকে পরিচয় করিয়ে দিচ্ছে মামুন ভাইকে চিনেন? উনি বলে আমি চিনি না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে লোক ১০ বছর ছাত্রদল করছে, ছাত্রদলের প্রেসিডেন্ট ছিল, সিনিয়র যুগ্ম সম্পাদক ছিল, সেই আবদুল্লাহ আল মামুনকে তিনি (বর্তমান উপাচার্য) চিনেন না। যে লোককে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি চিনে না, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অভাগা! হতভাগা!
এই ছাত্রনেতা বলেন, জামাত-শিবির ১৮ মাসে ৫০০ জন নিয়োগ দিয়ে চলে গেছে। আমরা এখন ক্ষমতায় আছি আট মাস, নামেমাত্র করছি। কয়জন দিছো? ছাত্রের লোক, বীর লোক কয়জন দিছো? এই ছাত্রদলের নেতারা এগুলো আশাতেই বেঁচে কেন? এখানে মাস্টার্স পাস করতে ৫০ জন স্টুডেন্ট নাই, যারা ছাত্রদল করে। তাদেরকে নিশ্চয় চাকরি দেওয়া যায় না? এখানে ছাত্রলীগের আমাদের শত শত, হাজার হাজার লোক এখানে চাকরি দিছে। আমি সবাইকে চিনি না। ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট, বড় বড় ফোর্স এখানে যাবত চাকরি করে। অনেক সিনিয়র, সিনিয়র।
উল্লেখ্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন হলেন বর্তমান চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিষয়ক প্রতিমন্ত্রী। তাঁর বাবা মীর মোহাম্মদ নাসিরুদ্দিন ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী।