০৮ নভেম্বর ২০২৬, ১৯:০৫
হীরকজয়ন্তী উপলক্ষ্যে বন্ধ থাকবে চবির সব ক্লাস-পরীক্ষা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত হীরকজয়ন্তী উদ্যাপনকে কেন্দ্র করে আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া ১৯ নভেম্বরেও পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত থাকবে।
রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী-২০২৬’ উদ্যাপন উপলক্ষ্যে আগামী ১৮ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা এবং ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত থাকবে।
এতে আরও বলা হয়, হীরকজয়ন্তীর অনুষ্ঠানমালায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অনুরোধ জানানো হলো।