৩০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৯

বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 

ডাকসু জিএস এস এম ফরহাদ  © সংগৃহীত

৪৯তম (বিশেষ) বিসিএসের গেজেটে চাকরিপ্রার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজর ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে এই কর্মসূচির ঘোষণা দেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। 

বিবৃতিতে জানানো হয়,নির্লজ্জ দলীয়করণের উদ্দেশ্যে কোন ধরণের ফৌজধারী অপরাধের অভিযোগ না থাকা শিক্ষার্থীদেরকেও ৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। 
সময়: ১ অক্টোবর, ২০২৬ দুপুর ১২ টা
স্থান: সেন্ট্রাল লাইব্রেরী, ঢাকা বিশ্ববিদ্যালয়
আয়োজনে: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)