২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৩

ঢাবির ফাতেহা-ই-ইয়াজদাহম-এর ছুটির তারিখ পরিবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম-এর ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। সে অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস ছুটি থাকবে।

রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  মুনসী শামস উদ্দিন আহম্মদ এতে স্বাক্ষর করেছেন।

আরও খবর: কারিগরি শিক্ষক বদলিতে শূন্যপদ নিয়ে ‘টেকনিক্যাল’ জটিলতা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম’ উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বরের (বৃহস্পতিবার) পরিবর্তে ২৩ সেপ্টেম্বর (বুধবার) একদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস ছুটি থাকবে।