০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৭

দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে চিন্তার প্রতিযোগিতা

আয়োজন হচ্ছে ‘MathQuest Genius Hunt Dhaka’।  © সম্পাদিত

শুধু গণিতের দক্ষতা নয়, শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তা, সমস্যা সমাধান ও কৌশলগত দক্ষতা যাচাইয়ে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘MathQuest Genius Hunt Dhaka’। আগামী ১১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক কার্জন হলে দিনব্যাপী এ মেধাভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

MathQuest-এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় Primary, Junior, Intermediate ও Senior—এই চার ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবে। আয়োজকদের লক্ষ্য, প্রচলিত গণিতভিত্তিক প্রতিযোগিতার বাইরে শিক্ষার্থীদের চিন্তার ধরন ও সমস্যা সমাধানের সক্ষমতাকে ভিন্নভাবে যাচাই করা।

দিনব্যাপী আয়োজনে থাকছে পাঁচটি ভিন্ন প্রতিযোগিতা। এগুলো হলো—‘Analytica - Analytical Ability Assessment’, ‘Math Olympiad - Mathematical Problem Solving’, ‘Grid with Logic - Sudoku Challenge’, ‘The Cubic and Twist - Rubik’s Cube Challenge’ এবং ‘Integration Bee - Mathematical Integration Challenge’।

‘Analytica’ সেগমেন্টে যুক্তি, বিশ্লেষণ, Critical Thinking ও Decision Making-এর মাধ্যমে অংশগ্রহণকারীদের চিন্তার দক্ষতা যাচাই করা হবে। ‘Math Olympiad’-এ ধারণাভিত্তিক ও সৃজনশীল গাণিতিক সমস্যার মাধ্যমে Mathematical Reasoning ও Problem-Solving দক্ষতার পরীক্ষা নেওয়া হবে।

‘Grid with Logic’ সেগমেন্টে Sudoku-এর মাধ্যমে Pattern Recognition, Logical Deduction, Concentration ও Strategy-এর পরীক্ষা হবে। অন্যদিকে ‘The Cubic and Twist’ প্রতিযোগিতায় Rubik’s Cube সমাধানের মাধ্যমে গতি ও নির্ভুলতার পাশাপাশি Spatial Reasoning, Concentration ও Strategic Thinking যাচাই করা হবে।

Senior ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে থাকছে ‘Integration Bee - Mathematical Integration Challenge’। এতে দ্রুততা, নির্ভুলতা ও Mathematical Reasoning-এর সমন্বয়ে শিক্ষার্থীদের Integration দক্ষতা যাচাই করা হবে।

Analytica, Math Olympiad, Grid with Logic এবং The Cubic and Twist-এ Primary, Junior ও Intermediate ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। আর Senior ক্যাটাগরির শিক্ষার্থীরা Integration Bee-এর পাশাপাশি Analytica, Grid with Logic ও The Cubic and Twist-এ অংশ নেওয়ার সুযোগ পাবে।

কোন শ্রেণির শিক্ষার্থী কোন ক্যাটাগরিতে
Primary ক্যাটাগরিতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, Junior-এ ষষ্ঠ থেকে অষ্টম, Intermediate-এ নবম ও দশম এবং Senior ক্যাটাগরিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে প্রতিযোগিতায় থাকছে আকর্ষণীয় পুরস্কার ও স্বীকৃতি। Math Olympiad ও Analytica-তে সেরা ২০ শতাংশ অংশগ্রহণকারী এবং Grid with Logic ও The Cubic and Twist-এ শীর্ষ তিন পারফর্মারের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

অংশগ্রহণ ফি Primary ক্যাটাগরির জন্য ৩৫০ টাকা এবং Junior, Intermediate ও Senior ক্যাটাগরির জন্য ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একটি Entry Fee-এর মাধ্যমেই সংশ্লিষ্ট ক্যাটাগরির জন্য প্রযোজ্য সব প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।

আয়োজকরা বলছেন, দ্রুত উত্তর দেওয়ার পাশাপাশি একটি প্রশ্নকে কতটা ভিন্নভাবে দেখা যায়—সেই সক্ষমতাই এ আয়োজনের মূল লক্ষ্য। তাঁদের প্রত্যাশা, শিক্ষার্থীদের চিন্তার পরিধি বাড়ানো এবং যুক্তিনির্ভর সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে ‘MathQuest Genius Hunt Dhaka’ নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করবে।

প্রতিযোগিতা ও নিবন্ধনসংক্রান্ত বিস্তারিত তথ্য আয়োজকদের ফেসবুক ইভেন্ট এবং নিবন্ধন ফর্মে পাওয়া যাবে।

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে https://www.facebook.com/events/1339532441598925 
নিবন্ধন করতে ক্লিক করুন এই লিংকে https://forms.gle/6GEDbxpV1pnenKiR8