০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৩

ঢাবির এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজের চূড়ান্ত পেশাগত (প্রফ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর মে-২০২৬ ও জানুয়ারি-২০২৬ সেশনের এ ফলাফল প্রকাশ করে।

বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চূড়ান্ত পেশাগত এমবিবিএস মে-২০২৬ ও জানুয়ারি-২০২৬ পরীক্ষার ফল প্রকাশ করা হলো।

আরও পড়ুন: তদবিরের জোরে জাতীয়করণের তালিকায় ‘যেনতেন’ প্রতিষ্ঠান, বঞ্চিত যোগ্যরা

ঢাবি মেডিসিন অনুষদ জানিয়েছে, দুপুর ১২টার দিকে ফলাফল প্রকাশ হয়েছে। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে লগ-ইন করে ফলাফল দেখতে পারছেন। এর আগে গত ১৮ আগস্ট প্রথম ও তৃতীয় (নতুন ও পুরাতন কারিকুলাম) প্রফের ফল প্রকাশ করা হয়।