৩০ আগস্ট ২০২৬, ১৯:১৬

ঢাবি শিক্ষার্থীদের আটকে থাকা টিউশনির টাকা তুলে দিতে উদ্যোগ নিলেন সর্ব মিত্র

সর্ব মিত্র চাকমা  © সংগৃহীত

টিউশনি করিয়েও টাকা না পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের টাকা ফেরত পেতে তাদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সর্ব মিত্র চাকমা। টিউশনির না পাওয়া টাকা ফেরত পেতে ঢাবি শিক্ষার্থীদের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। রবিবার (৩০ আগস্ট) ফেসবুকে বিষয়টি জানান সর্বমিত্র। 

সেখানে তিনি লেখেন, ‘ টিউশনের টাকা আটকে আছে, জিডিও করা হয়েছে। কিন্তু, পুলিশ বা তদন্ত কর্মকর্তা কো-অপারেট করছে না। এমন ঘটনার সম্মুখীন অনেকেই। এককভাবে কারো জন্য পুলিশকে বা তদন্ত অফিসারকে কল দিলে সহায়তা মেলে, কারো সুরাহা হয় না। কালেক্টিভলি সকলের সমস্যাগুলো জড়ো করে পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতনদের সহায়তায় একযোগে কাজ করলে ভালো হবে বোধ হয়।’

শিক্ষার্থীদের সহায়তার আশ্বাস দিয়ে তিনি সেখানে আরও লেখেন, ‘এমন সমস্যা ফেইস করলে প্রমাণ সাপেক্ষে আপনার জিডি কপি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, আমি সবগুলো কেইস একসাথে করে তারপর দেখি কতটুকু কি করা সম্ভব...।’