২৯ আগস্ট ২০২৬, ২৩:৪৫

ডাকসুর লেখালেখি ও নাট্য কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

‘ডাকসু লেখালেখি ও নাট্য কর্মশালা’-এর সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান  © টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ডাকসু লেখালেখি ও নাট্য কর্মশালা’-এর সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় মাসব্যাপী এ কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়।

এতে কর্মশালায় অংশ নেওয়া প্রায় সাড়ে ৭০০ শিক্ষার্থীর মধ্য থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং কর্মশালার আয়োজক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া, বাংলাদেশ সাহিত্য কেন্দ্রের সভাপতি কবি আফসার নিজাম, নটনাট্যের সভাপতি নাট্যকার ও নির্দেশক হুসনে মোবারক, তাইরান সম্পাদক তাসনিম মাহমুদ, নাট্যাভিনেতা সরদার আব্বাস, নির্মিতা এইচ এম নুর, আবৃত্তিকার তারিক হাসিব ও নাট্য অভিনেত্রী উম্মে হানী মেঘলা।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকের আয়োজনে এবং নটনাট্য ও বাংলাদেশ সাহিত্যকেন্দ্রের ব্যবস্থাপনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের লেখালেখির বিভিন্ন কৌশল, গল্প ও নাট্যরচনা, চরিত্র নির্মাণ, সংলাপ, অভিনয় এবং মঞ্চ উপস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, মাসব্যাপী এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল চর্চার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি লেখালেখি ও নাট্যচর্চায় শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হয়েছে।