মহামান্য রাষ্ট্রপতি আপনার ওয়াদা পূর্ণ করুন: ডাকসু নেত্রী জুমা
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেছেন,‘মহামান্য রাষ্ট্রপতি, আপনার ওয়াদা পূর্ণ করুন।’ বৃহস্পতিবার (২০ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
জুমা পোস্টে জাতীয় নির্বাচন পূর্ববর্তী গত ১৪ জানুয়ারিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি পোস্টের স্কিনশর্ট শেয়ার করেন। তাতে দেখা যায়, মির্জা ফখরুল লিখেছেন আজ ঢাকা এয়ারপোর্টে নামলাম। সাথে আমার স্ত্রী! একটি তরুণ তার স্ত্রীকে নিয়ে এগিয়ে এলো আমার দিকে ‘স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি!’ আমি বললাম, ইনশাআল্লাহ।
আরও পড়ুন: শিক্ষকদের বদলি আবেদন শুরু আজ, সময় জানাল এসপি ইন্টারন্যাশনাল
এরপর মির্জা ফখরুল লিখেছেন, একটি ছেলে, একদম তরুণ, যে ছিল গণতন্ত্রের পক্ষে, নির্বাচন নিয়ে কী উচ্ছ্বাস, প্রচারণা চালাচ্ছিল, তাকে এভাবে হত্যা করা হলো! এর বিচার হতেই হবে। মুসাব্বির, সাম্য প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতে। ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন।