চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল
দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য তোড়জোড় শুরু করেছে রাবি এবং ঢাবি। আগামী ৫ ডিসেম্বর ঢাবি ও ৮ জানুয়ারি রাবির ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামী সপ্তাহে এবিষয়ে সভা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার (১৯ আগস্ট) রাত ৮টায় মুঠোফোনে ভর্তিসংশ্লিষ্ট বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. আল-আমীন।
তিনি বলেন, চবির ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনও আলোচনা হয়নি। সে কারণে ভর্তি পরীক্ষা কবে হতে পারে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে এ মাসের মধ্যেই চবির ভর্তি পরীক্ষাসংশ্লিষ্ট একাডেমিক সভা হবে।
এ বিষয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, আগামী রবিবার (২৩ আগস্ট) এ বিষয়ে একটি জরুরি সভা হবে। তখন সিদ্ধান্ত নেওয়া হবে কবে-কখন আমরা ২০২৬-২৭ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছি।