০২ আগস্ট ২০২৬, ১২:২৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-অফিস বন্ধ থাকবে ৫ আগস্ট 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ধরনের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে

রবিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ থাকবে। এছাড়াও সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।