১২ জুন ২০২৬, ০০:০০

এবার পদত্যাগ করলেন রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক

অধ্যাপক আখতার হোসেন মজুমদার  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র উপদেষ্টা আমিনুল ইসলামের (কনক) পদত্যাগের কয়েক ঘণ্টার ব্যবধানে এবার পদত্যাগ করলেন জনসংযোগ দপ্তরের প্রশাসন অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। এদিকে নতুন জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. এস. এস. কামরুজ্জামান।

পদত্যাগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. ইফতিখারুল আলম মাসউদ বলেন, আমি তার পদত্যাগপত্র হাতে পেয়েছি। পদত্যাগপত্র উপাচার্য বরাবর প্রেরণ করেছি এবং তিনি এটা গ্রহণ করেছেন। 

জনসংযোগ দপ্তরের সদ্য বিদায়ী প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বলেন, আমি একটা কঠিন সময়ে দায়িত্ব নিয়েছিলাম। আমি এখন মনে করছি আমার অ্যাকাডেমিক কাজকর্মে চাপ হয়ে যাচ্ছে, তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি এর আগে, ৩১ মার্চ পদত্যাগ করতে চেয়েছিলাম আজ পদত্যাগ পত্রটি নতুন করে ড্রাপট করেছি। রেজিস্ট্রার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন।