০৬ জুন ২০২৬, ১৯:০৯

জাবির দুই নতুন উপ-উপাচার্য অধ্যাপক নজরুল-অধ্যাপক শামসুল

অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম ও অধ্যাপক ড. মো. শামসুল আলম (বাঁ থেকে)  © টিডিসি সম্পাদিত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল আলমকে উপ-উপাচার্য (শিক্ষা) এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামকে উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ ‎শনিবার (৬ জুন)  শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী তাদের এ নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ পর্যন্ত যেটি আগে ঘটবে সেই সময় পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

‎প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তারা নিজ নিজ বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন, বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী এবং উপাচার্যের অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।