৩১ মে ২০২৬, ০৮:১০

ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিস খুলছে কাল

ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ভর্তি অফিসের কার্যক্রম আগামীকাল সোমবার (১ জুন) থেকে শুরু হচ্ছে। পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে ৭ দিনের বন্ধ শেষ হচ্ছে আজ রবিবার। যদিও এ সময়ে অনলাইন ও ই-মেইলের মাধ্যমে সেবা নেওয়ার সুযোগ রাখা হয় শিক্ষার্থীদের জন্য। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

বিশেষ বিজ্ঞপ্তি বলা হয়, পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে কেন্দ্রীয় ভর্তি অফিস ২৫ মে তারিখ হতে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে উক্ত ছুটিকালীন কেন্দ্রীয় ভর্তি অফিসের সব ওয়েবসাইটভিত্তিক অনলাইন কার্যক্রম ও ই-মেইল সেবা যথারীতি চালু থাকবে।

আরও পড়ুন: এসএসসিতে অকৃতকার্য—শুধু শিক্ষার্থী ও পরিবারের নয়, এটা জাতির জন্যও দুঃখজনক

শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা সব প্রয়োজনীয় অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন। জরুরি প্রয়োজনে নিম্নোক্ত ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়- helpline@eis.du.ac.bd আইডির মাধ্যমে। অনলাইন যোগাযোগ ব্যবস্থা ও সেবা কার্যক্রম যথারীতি চালু থাকবে বলে এতে জানানো হয়েছিল।