২৬ মে ২০২৬, ১৯:৫৫

এক বছরে নিজের দুটি দোয়া কবুল হয়েছে, বলছেন ডাকসু নেত্রী জুমা

ফাতিমা তাসনিম জুমা  © ফেসবুকের সৌজন্যে

এক বছরে নিজের দুটি দোয়া কবুল হয়েছে বলে ফেসবুকে জানিয়েছেন ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। মঙ্গলবার (২৬ মে) এক স্ট্যাটাসে এই কথা জানান জুমা। লেখেন, আজ আরাফার দিন। আমার এক বছরে আরো দুটি দোয়া কবুল হয়েছে। সবচেয়ে বেশি চেয়েছিলাম আল্লাহ যেন আমাকে তার ঘরে গিয়ে ক্ষমা চাওয়ার সুযোগ দেন। দ্বিতীয় যেন পর্দা করা সহজ করে দেন। আলহামদুলিল্লাহ। সফল হয়েছি।

পর্দা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে জুমা বলেন, গত বছরের রমজান থেকেই তিনি পর্দার নিয়ত করেছিলেন। এ সময় ‘সৎ সঙ্গ-অসৎ সঙ্গ’ নিয়ে প্রচলিত মন্তব্য বা ব্যাখ্যারও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, তিনি কখনো অসৎ সঙ্গের মধ্যে ছিলেন না এবং থাকলেও কখনো অসৎ হননি।

জুমার ভাষ্য, তখন যেভাবে ভাবতাম এখনো সেভাবেই,  নারী অধিকার, ধর্ম, রাজনীতি সব নিয়ে এখনো সেইমই ভাবি। কোনো কিছুকে আমি অন্যের চোখ দিয়ে দেখতে পছন্দ করিনা। আমি এক্সপ্লোর করতে চাই সবটুকু বুঝে সিদ্ধান্ত নিতে জানি। যা আমি আল্লাহর জন্য বা আমার নিজের জন্য করি সেটা নিয়ে অন্যের ইন্টারফেয়ার আমার পছন্দ নয়। আল্লাহ আমার জন্য আজীবন সহজ করুক। ঈমানে অটুট রাখুক।

প্রসঙ্গত, ফাতিমা তাসনিম জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক। এছাড়াও তিনি জুলাই আন্দোলনের পরিচিত মুখ ও ইনকিলাব মঞ্চের নেত্রী।