২৪ মে ২০২৬, ১১:৪৩

ঢাবিতে কেন্দ্রীয় ঈদ জামাত দুটি, পুরোনো তিন হলের সময়ও প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ  © সংগৃহীত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামি’আ’-য় ঈদুল আযহার দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম ও খতীব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলেও পৃথকভাবে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হল মসজিদে সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।