২২ মে ২০২৬, ২০:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস ছুটি কমল দু’দিন—শনিবার ও রবিবার খোলা

ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফিসসমূহের ছুটি শেষ মুহুর্তে এসে দুইদিন কমানো হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, আজ শুক্রবার (২২ মে) থেকে আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল।

তবে গতকাল বৃহস্পতিবার (২১ মে) এক জরুরি বিজ্ঞপ্তিতে আগামীকাল শনিবার (২৩ মে) ও পরদিন রবিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে বলে জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা মোতাবেক আগামী ২৩ ও ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে।

এর আগে গত বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের আরেক প্রেস বিজ্ঞপ্তিতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। এছাড়া, পবিত্র ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে ২২ মে থেকে ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। 

আগামী ১ জুন থেকে অফিসসমূহ যথারীতি চালু হবে। আর ২২ জুন থেকে ক্লাস শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছিল।

তবে শেষ মুহুর্তে এসে ছুটি দুইদিন কমিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।