২১ মে ২০২৬, ১৫:৩৫
ঈদে ২৫ দিনের ছুটি পাচ্ছে জাবি শিক্ষার্থীরা
পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে আজ থেকে লম্বা ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ২৫ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।
এর আগে গত ১২ মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঘোষণা অনুযায়ী- ২১ মে (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (রবিবার) পর্যন্ত ২৫ দিন বন্ধ থাকবে সব ধরনের ক্লাস পরীক্ষা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম বন্ধ থাকবে ২৪ মে (রবিবার) থেকে ০৮ জুন (সোমবার) পর্যন্ত। সেই হিসেবে ১৬ দিনের ছুটি পাচ্ছেন কর্মকর্তা-কর্মচারিরা।