১০ এপ্রিল ২০২৬, ০৭:২৫

‎আদিবাসী উৎসব উপলক্ষে জাবিতে ৫ দিন বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ আদিবাসী শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী উৎসব উপলক্ষে ৫ দিনের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোতে ক্লাস ও পরীক্ষা না নেওয়ার নির্দেশনা দিয়েছে।

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্ডিজেনাস স্টুডেন্টস এসোসিয়েশন, জাবি-এর স্মারকলিপির প্রেক্ষিতে আদিবাসী জাতিগোষ্ঠীর বিভিন্ন ঐতিহ্যবাহী সামাজিক প্রধান উৎসব—বিঝু, বিযু, বৈসু, বিহু, সাংগ্রাই, সানগ্রাইন, চাংক্রান ও সাংক্রন—উদযাপনকালীন বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‎এতে আরও উল্লেখ করা হয়, আগামী ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটে কোনো ক্লাস, অনুশীলনী পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা ও চূড়ান্ত পরীক্ষা গ্রহণ না করার জন্য বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউট পরিচালকদের অনুরোধ জানানো হয়েছে।