মা হারালেন ঢাবি প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের মা বেগম ফজিলাতুন্নেসা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রবিবার (১৫ মার্চ) বেলা ৩টায় ঢাকাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ৫ ছেলে, ২ মেয়ে-সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা আগামীকাল সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় লক্ষ্মীপুর জেলার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
এক শোকবাণীতে উপাচার্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।