১৪ মার্চ ২০২৬, ২১:১২
ঢাবি হলের রিডিং রুম-গ্রন্থাগার-জিমনেসিয়াম উদ্বোধনে উপাচার্যের সঙ্গে আসিফ মাহমুদ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের রিডিংরুম ও ব্যায়ামাগারের উদ্ধোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (১৪ মার্চ) হলের বর্ধিতাংশে নব-স্থাপিত পাঠকক্ষ ও গ্রন্থাগার, ব্যায়ামাগার এবং সংস্কারকৃত সুয়ারেজ লাইনসহ পাকা রাস্তা উদ্বোধন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাক্তন আবাসিক শিক্ষার্থী ও প্রাইম এসেট গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ এবং হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।