১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৯

১০ দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

১০ দিনের ছুটিতে যাচ্ছে ঢাবি  © টিডিসি ফটো

শবে কদর, জামাতুল বিদআ ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৫ রমজান থেকে মোট ১০ দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৫  থেকে ২৫ মার্চ পর্যন্ত এ ছুটি থাকবে  বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার ( ১৯ ফেব্রুয়ারি)  বিকালে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে উল্লেখিত ছুটির দিন থেকেই এবারের ঈদুল ফিতরের ছুটি শুরু হবে।

তিনি বলেন, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজানের শুরু থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সংশোধিত ছুটি তালিকা প্রকাশ করা হয়েছে।