২৬ জুলাই ২০২৬, ১৯:৪০

ইউজিসি থেকে তিন সদস্যকে সরিয়ে দিল শিক্ষা মন্ত্রণালয়

ইউজিসি  © ফাইল ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তিন সদস্যকে সরিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণাল। রবিবার (২৬ জুলাই) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউজিসির তিন পূর্ণকালীন সদস্যকে উক্ত প্রতিষ্ঠানের পূর্ণকালীন সদস্য পদ হতে অব্যাহতি প্রদান করা হলো।

অব্যাহতি পাওয়া তিন সদস্য হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: সাইদুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।