পাঁচ অভ্যাসে কমবে পেটের অতিরিক্ত মেদ
বর্তমান সময়ে এসে পেটের চারপাশে জমে থাকা অতিরিক্ত চর্বি নিয়ে অনেকেই সমস্যায় ভুগছেন। দেখতে যেমন খারাপ দেখায় তেমনই কষ্টও হয় এই মেদ নিয়ে। নানা চেষ্টা করেও অনেকেই ব্যর্থ হয়। নিয়মিত ব্যায়ামের পাশাপাশি প্রতিদিনের খাদ্যাভ্যাস ও সকালের কিছু অভ্যাসে পরিবর্তন আনলে এটি অনেকটা কমানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমন পাঁচটি অভ্যাস মানতে পারলে মেটের অতিরিক্ত মেদ অনেকটাই কমানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করা হলে তা আপনাকে সারাদিন সতেজ রাখতে সাহায্য করবে। চিয়া সিড সারারাত ভিজিয়ে সকালে পান করলেও বেশ উপকার পাওয়া যায়।
যে পাঁচ অভ্যাসের মাধ্যমে কমতে পারে মেটের অতিরিক্ত মেদ—
১. সকাল শুরু হোক এক গ্লাস পানি দিয়ে
সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করার অভ্যাস শরীরের পানিশূন্যতা পূরণে সহায়তা করে। রাতে দীর্ঘ সময় পানি পান না করায় ঘুম থেকে ওঠার পর শরীরের পানির প্রয়োজন হয়। এ ছাড়া কিছু গবেষণায় দেখা গেছে, পানি পান করার পর সাময়িকভাবে শরীরের বিপাকীয় হার বাড়তে পারে।
জার্নাল অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজমে প্রকাশিত একটি পর্যালোচনায় পানি পান ও বিপাকীয় হারের মধ্যে সম্পর্ক তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, পানি পান করার পর কিছু ক্ষেত্রে বিপাকীয় হার সাময়িকভাবে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, সকাল পানিতে সামান্য লেবুর রস মেশানো যেতে পারে। লেবুতে থাকা উপাদান হজমপ্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। তবে শুধু গরম পানি বা লেবুপানি পান করলেই পেটের মেদ কমে যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই।
২. হালকা ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন
প্রতিদিন সকালে অন্তত ২০ থেকে ৩০ মিনিট রাখুন ব্যয়ামের জন্য রাখুন। ওজন কমাতে এর বিকল্প নেই। ব্যায়াম ওজন কমানোর পাশাপাশি আপনাকে সুস্থ থাকতেও সাহায্য করবে। এ ছাড়া আপনার কর্মক্ষমতা বাড়াতেও সাহায্য করবে।
৩. পুষ্টিকর নাস্তা করুন
অনেকেই ওজন কমানোর আশায় সকালের নাশতা বাদ দেন। কিন্তু এতে দিনের পরবর্তী সময়ে অতিরিক্ত ক্ষুধা অনুভূত হতে পারে এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা বাড়তে পারে। তাই সকালে নিয়মিত ডিম, দই বা প্রোটিন স্মুদির মতো খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকে।
যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, সকালের নাশতা বাদ দেওয়ার সঙ্গে রক্তে শর্করার মাত্রার ওঠানামার সম্পর্ক থাকতে পারে। তাই দিনের শুরুতে সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া গুরুত্বপূর্ণ।
পুষ্টিবিদদের মতে, সকালের নাশতায় প্রোটিন, খাদ্যআঁশ ও স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার রাখা উচিত। এ ধরনের খাবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে। ফলে দুপুরের আগে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতাও কমতে পারে।
৪. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
শুনতে কিছুটা অবাক লাগলেও ঘুম বেলি ফ্যাট কমাতে সাহায্য করে। অপর্যাপ্ত ঘুম হরমোনের ইমব্যালেন্স করে দেয়, খাবারের রুচি বাড়ায় এবং পেটে মেদ জমতে ভূমিকা রাখে। কম ঘুম স্ট্রেসও বাড়িয়ে দেয় এবং সেখান থেকেও পেটে মেদ জমে। এজন্য বিশেষজ্ঞরা সুস্থ থাকার জন্য প্রতিদিন ৭ থেকে ৯ ঘন্টা ঘুমানোর পরামর্শ দিয়ে থাকেন। ভালো ঘুম সারাদিন কাজের শক্তি যোগানোর পাশাপাশি পেটের মেদ কমাতেও সাহায্য করবে।
৫. আগেই খাবারের পরিকল্পনা করে রাখুন
ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে শুধু কী খাচ্ছেন, তা নয় কখন এবং কতটুকু খাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ। প্রতিদিন কী খাবেন, তা আগেই ঠিক করে রাখলে হঠাৎ ক্ষুধা লাগলে অস্বাস্থ্যকর খাবার বেছে নেওয়ার ঝুঁকি কমে।
পুষ্টিবিদের মতে, খাবারের পরিকল্পনা করে রাখলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা সহজ হয়। এতে প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত ক্যালরি গ্রহণও নিয়ন্ত্রণ করা সম্ভব। আগের দিনই পরের দিনের খাবারের তালিকা তৈরি করে রাখা যেতে পারে। সকালের নাশতা, দুপুরের খাবার ও রাতের খাবারে কী থাকবে, তা ঠিক করে রাখলে খাদ্যাভ্যাসে শৃঙ্খলা আসে। ওজন কমানোর লক্ষ্য পূরণে এটি সহায়ক হতে পারে।
মনে রাখবেন সকালের এই পাঁচটি অভ্যাস ওজন নিয়ন্ত্রণের একটি ভালো শুরু হতে পারে।