১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯

দেশের বাজারে ভিভো ভি৮০, কিনলেই মিলবে স্মার্টওয়াচসহ ৩ উপহার

নতুন স্মার্টফোন ভি৮০  © সৌজন্য প্রাপ্ত

নতুন স্মার্টফোন ভি৮০ কিনলে ক্রেতাদের জন্য চারটি উপহার দিচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। উপহার হিসেবে থাকছে একটি স্মার্টওয়াচ, এক বছরের ডিসপ্লে ইনস্যুরেন্স, ১০০ জিবি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ এবং বিশেষ কিস্তি সুবিধা। গত রবিবার (১৫ নভেম্বর) থেকে দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভোর নতুন এই স্মার্টফোন।

ভিভো জানিয়েছে, ভি৮০ মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা। এতে ৮৫ ও ১০০ মিলিমিটার ফোকাল অপশন রয়েছে। গ্রুপ ছবি তোলার জন্য আছে ৯২ ডিগ্রি ওয়াইড ফ্রেমের ৫০ মেগাপিক্সেলের জাইস গ্রুপ পোর্ট্রেট ক্যামেরা। পাশাপাশি রয়েছে এআই ক্রিয়েটিভ ইফেক্ট এবং প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমে ফোরকে ভিডিও ধারণের সুবিধা।

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে অরিজিনওএস ৭ অপারেটিং সিস্টেম। এতে রয়েছে ‘ক্যাপচার টু নোট’ ও ‘এআই রেকর্ডার’ সুবিধা। ক্যাপচার টু নোটের মাধ্যমে হোয়াইটবোর্ড বা স্লাইডের ছবি সম্পাদনাযোগ্য নথিতে রূপান্তর করা যায়। আর এআই রেকর্ডার মিটিংয়ের অডিও থেকে নোট ও সারসংক্ষেপ তৈরি করতে পারে। মাল্টিটাস্কিংয়ের জন্য এতে ৮ ও ১৬ জিবি এক্সটেন্ডেড র‍্যাম সুবিধা রয়েছে। এ ছাড়া ছয় বছরের স্মুথ এক্সপেরিয়েন্স গ্যারান্টি ও ছয় বছরের নিরাপত্তা হালনাগাদের সুবিধার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভি৮০ মডেলে রয়েছে ৭ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্লু-ভোল্ট ব্যাটারি এবং ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। এর ডিসপ্লে ১.৫কে রেজল্যুশনের এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। চোখের সুরক্ষায় এতে রয়েছে আই প্রোটেকশন প্রযুক্তি। নিরাপদে ফোন আনলক করার জন্য ব্যবহার করা হয়েছে থ্রিডি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ডিজাইনের ক্ষেত্রে ফোনটিতে রয়েছে ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস ও অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম। রাইজ অরেঞ্জ, ভিশন গ্রিন ও প্রাইম গ্রে—এই তিন রঙে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি।

ভিভো জানিয়েছে, ক্রেতারা ফোনটি কেনার ক্ষেত্রে ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে কিস্তির সুবিধা পাবেন। দেশের সব অনুমোদিত ভিভো শোরুমে পাওয়া যাচ্ছে ফোনটি।