০১ অক্টোবর ২০২৬, ০৮:২০

টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমেন্টেও

টেলিটক  © টিডিসি ফটো

দেশের সরকারি মোবাইল অপারেটর টেলিটক তাদের চলমান সব প্যাকেজের সিমে বিশেষ অফার ঘোষণা করেছে। নতুন সিম কেনা কিংবা পুরোনো সিম রিপ্লেসমেন্ট দুই ক্ষেত্রেই গ্রাহকদের এখন খরচ হবে মাত্র ৫০ টাকা। 

টেলিটকের চলমান স্বাধীন, আগামী, বর্ণমালা, অপরাজিতা, Gen-Z ও টেলিটক পেশাজীবী প্যাকেজের সিমে এ সুবিধা পাওয়া যাবে।

টেলিটকের ঘোষিত অফার অনুযায়ী, নতুন সিমের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। একইভাবে পুরোনো সিম রিপ্লেসমেন্ট করতেও দিতে হবে ৫০ টাকা। তবে এ বিশেষ সুবিধা শুধুমাত্র টেলিটকের কাস্টমার কেয়ার ও কাস্টমার পয়েন্টগুলোতে পাওয়া যাবে।

টেলিটকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ এ অফারটি ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে। সাশ্রয়ী মূল্যে টেলিটকের সংযোগ নিতে আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার বা কাস্টমার পয়েন্টে গিয়ে এ সুবিধা নিতে পারবেন।