বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক্ষার্থীদের নিবন্ধনের আহ্বান
ভবিষ্যৎ বিজ্ঞানীদের খুঁজে বের করতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। এতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকরা অংশগ্রহণ করতে পারবেন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিজস্ব মডেল স্বশরীরে উপস্থাপন করতে হবে। উপস্থাপিত ধারণাটি সম্পূর্ণ মৌলিক ও অনন্য হতে হবে। আগে উপস্থাপিত কোনো প্রজেক্ট এ প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য হবে না।
প্রতিযোগিতায় বিজয়ীদের গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল দেওয়া হবে। প্রথম পাঁচজন বিজয়ীর জন্য থাকবে স্টার্টআপে আকর্ষণীয় আর্থিক সহায়তা।
বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও জেডআরএফের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান (এমপি) এবং জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের সামনে নিজ নিজ প্রজেক্ট উপস্থাপনের সুযোগ পাবেন।
নিবন্ধন ও বিস্তারিত তথ্য: www.zrf.info/registration