১০ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৫

এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল

এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল  © সৌজন্য প্রাপ্ত

ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত স্পেস সামিটে ‘স্পেস ফর ক্লাইমেট অবজারভেটরি (এসসিও) চার্টার’-এ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। এর মধ্য দিয়ে বাংলাদেশের এসসিও ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসেবে বিএসসিএলের আনুষ্ঠানিক কার্যক্রমের নতুন অধ্যায়ের সূচনা হলো।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ আয়োজনে বিএসসিএলের পক্ষে চার্টারে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. গোলাম সারোয়ার।

ফরাসি মহাকাশ সংস্থা সিএনইএসের নেতৃত্বে পরিচালিত আন্তর্জাতিক জোট এসসিও স্যাটেলাইটভিত্তিক তথ্য ও উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারে কাজ করছে।

বিএসসিএলের এ অর্জনের ফলে আন্তর্জাতিক গবেষণা, প্রযুক্তি বিনিময় ও সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।