১৯ জুলাই ২০২৬, ১৩:৫৭
ফেসবুকে হঠাৎ বিভ্রাট, লগইন ও ফিডে সমস্যায় ব্যবহারকারীরা
মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের অনেক ব্যবহারকারীও প্ল্যাটফর্মটি ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন।
ব্যবহারকারীদের জানান, তারা ফেসবুকে লগইন করতে পারছেন না। এছাড়া অনেকের ক্ষেত্রে অ্যাপ ও ওয়েবসাইট লোড হতে দেরি হচ্ছে, আবার কারও ফিড আপডেট হচ্ছে না।