২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩
জেন-জিদের জন্য টেলিটক ইন্টারনেটের বিশেষ অফার
টেলিটক বাংলাদেশ লিমিটেড জেন-জি গ্রাহকদের জন্য নতুন ইন্টারনেট অফার ঘোষণা করেছে। অফারের আওতায় ২ জিবি ডাটা এখন মাত্র ১৭ টাকায় পাওয়া যাবে, যা ৭ দিনের জন্য বৈধ।
গ্রাহকরা এই অফারটি সক্রিয় করতে পারেন মাই টেলিটক অ্যাপ এর মাধ্যমে অথবা ডায়াল করে *১১১# নম্বরে। অফারটি ৭ দিনের মধ্যে একবার নেওয়া যাবে এবং মাসে সর্বোচ্চ ৪ বার গ্রহণযোগ্য।
টেলিটকের তরফে জানানো হয়েছে, এ প্রচারণার মাধ্যমে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে দ্রুত ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে।