২৫ নভেম্বর ২০২৬, ১৭:৩৬

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন কারিগরি অধিদপ্তরের নতুন মহাপরিচালক

হাসান মাহমুদ  © টিডিসি সম্পাদিত

কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছেন সরকার। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংযুক্ত) হাসান মাহমুদকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

এর আগে, কারিগরি শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে ছিলেন পিআইডব্লিউ এর পরিচালক ফরিদা ইয়াসমিন।