১৬ নভেম্বর ২০২৬, ১৭:২১

কারিগরির এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ

কারিগরি শিক্ষা বোর্ড  © সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৬ সালের এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের দ্বাদশ এবং একাদশ শ্রেণীর (পরিপূরক পরীক্ষার্থী) সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের জন্য জন্য ১১টি নির্দেশনা প্রদান করা হয়েছে। 

নির্দেশনাসমূহ:

প্রশ্নপত্রে উল্লিখিত সময় ও পূর্ণমান অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।

পরীক্ষার্থীকে তত্ত্বীয় ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস থাকতে হবে।

পরীক্ষার্থীকে নিজ উত্তরপত্রে তার পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড ইত্যাদি সম্বলিত লিথো কোড তথ্যাদি যথযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোন অবস্থাতেই লিথোযুক্ত অংশে লেখা, দাগ দেওয়া বা উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থী বর্ণিত বৃত্তগুলো সঠিকভাবে পূরণ করেছে কিনা তা নিশ্চিত হয়ে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর করতে হবে।

প্রত্যেক পরীক্ষার্থী তার প্রবেশপত্রে বর্ণিত বিষয়/ বিষয়সমূহ ব্যতিত অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 

পরীক্ষার্থীগণ পরীক্ষায় নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

পরীক্ষার্থীগণ স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে সঠিক সময় নিজ প্রবেশপত্র সংগ্রহ করবে।

পরীক্ষা চলাকালীন সময়ে শুধু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত কেন্দ্রে সাধারণ ফিচারের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

পরীক্ষা চলাকালীন সময়ে কোনো হল পরিদর্শী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উল্লিখিত পরীক্ষার দিনে কোনো কারণবশত সাধারণ ছুটি ঘোষিত হলে ওই দিনের পরীক্ষা স্থগিত থাকবে এবং পরবর্তীতে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।   

রুটিন দেখুন এখানে