০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৩
১৩ কারিগরি কলেজে চালু হলো এইচএসসি ভোকেশনাল, দেখুন তালিকা
দেশে নতুন করে চালু হওয়া ১৩টি সরকারি স্কুল ও কলেজে এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম চালুর অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় নতুন চালুকৃত ১৩টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে প্রতিষ্ঠানের নামের পাশ্বে বর্ণিত ট্রেডে শিক্ষা কার্যক্রম চালু করার অনুমতি প্রদান করা হলো।
তালিকা দেখুন এখানে