০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৭
নতুন ডিজি পেল কারিগরি শিক্ষা অধিদপ্তর
কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. উবায়দুল হক। এর আগে তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. উবায়দুল হক (২০৩০৫) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে বদলিপূর্বক কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।