১৭ জুলাই ২০২৬, ১৮:১০
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য পাঠানোর নির্দেশ
এমপিওভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শূন্য পদের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-১১ মো. সাইফুল হক খান স্বাক্ষরিত এক অফিস নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে বলা হয়, বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্ধারিত ছক অনুযায়ী শূন্য পদের তথ্য প্রস্তুত করে ২১ জুলাই দুপুর ২টার মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী হার্ডকপি ও সফটকপি অধিদপ্তরে জমা দিতে হবে। একই সঙ্গে সফটকপি eftmpo.dte@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
নির্ধারিত ছকে যেসব তথ্য দিতে হবে, সেগুলো হলো—প্রতিষ্ঠানের নাম; প্রতিষ্ঠানের ঠিকানা; এমপিও কোড; প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর; প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে তথ্য পাঠাতে হবে বলে নোটিশে বলা হয়েছে।