০৬ এপ্রিল ২০২৬, ২০:৩৪
কারিগরি শিক্ষকদের মার্চ মাসের বেতনের চেক ছাড়
কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৭ এপ্রিল পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন।
সোমবার (৬ এপ্রিল) কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, শিক্ষকদের বেতনের ৯টি চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
কারিগরির এমপিও আদেশের স্মারক নম্বর: ৫৭.০৩.০০০০.০২৮.২০.০০৩.২৫-১৫৪, ১৫৫, ১৫৬, ১৫৭ তারিখ: ৫-০৪-২০২৬।