১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৩

৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া মাদ্রাসা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ল

মাদ্রাসা শিক্ষা বোর্ড  © সংগৃহীত

২০২৪ সালের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদপড়া মাদ্রাসা শিক্ষার্থীদের অনলাইন (eSIF পদ্ধতিতে) রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাদ্রাসা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের আওতাধীন মাদ্রাসার অধ্যক্ষ বা সুপারসহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৪ সালের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণিতে অধ্যয়নরত যে সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোনো কারণে বাদ পড়েছে, সে সকল শিক্ষার্থীর শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার জন্য পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশনের বিড়ম্বনা এড়াতে ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনা করে তাদের সংশ্লিষ্ট মাদ্রাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ এবং eSIF পূরণের সময়সীমা বর্ধিত করা হলো। 

অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা ১৯ ফেব্রুয়ারি-২০২৬ থেকে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত এবং তথ্য (eSIF) এন্ট্রির সর্বশেষ তারিখ ১৮ মার্চ-২০২৬ পর্যন্ত।

উল্লেখ্য, বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবে। পূর্বে এন্ট্রিকৃত শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলেট করার সুযোগ থাকবে না।

শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি প্রদান ও তথ্য এন্ট্রি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানের EIIN ভিত্তিক সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ বা ০১৮২৪-৬০৬৬৫৪ যোগাযোগ করতে হবে।