নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে কথোপকথন আরও মজার করতে এবার ব্যবহার করতে পারেন নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার। এ জন্য আলাদা করে ডিজাইন করার ঝামেলাও নেই। এআইয়ের (চ্যাটজিপিটি) সাহায্যে নিজের পছন্দের ছবি থেকে স্টিকার তৈরি করে তা হোয়াটসঅ্যাপে যুক্ত করা যায় সহজেই। চলুন, জেনে নেওয়া যাক পুরো প্রক্রিয়া।
যেভাবে তৈরি করবেন
প্রথমে যেকোনো একটি ব্রাউজার খুলে ‘প্রিয় টপিক’ ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর সার্চ অপশনে গিয়ে ‘DIY’ লিখে সার্চ করুন। ফলাফলে প্রথম পোস্টটি খুলে একেবারে নিচের দিকে যান। সেখানে থাকা ‘কপি প্রম্পট’ অপশনে ক্লিক করে প্রম্পটটি কপি করুন।
এরপর হোয়াটসঅ্যাপের কাস্টম স্টিকার তৈরির অপশনে গিয়ে চ্যাটজিপিটতে প্রবেশ করুন। সেখানের প্লাস (+) আইকনে ক্লিক করুন। সেখানে ‘প্লাগইনস’ নামে একটি অপশন পাবেন। সেটিতে ক্লিক করে ‘ক্রিয়েট ইমেজ’ অপশনে যান।
স্টিকার অপশন নির্বাচন করুন
‘ক্রিয়েট ইমেজ’ অপশনে যাওয়ার পর প্রথমে স্টিকার নির্বাচন করুন। এরপর ‘ফটো’ অপশনে ক্লিক করে ফোনের গ্যালারি থেকে নিজের পছন্দের ছবিটি বেছে নিন।
স্টিকার তৈরি করুন
ছবি নির্বাচন করা হয়ে গেলে ‘জেনারেট’ অপশনে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনার ছবি দিয়ে তৈরি হয়ে যাবে স্টিকার।
হোয়াটসঅ্যাপে যুক্ত করুন
স্টিকার তৈরি হওয়ার পর ছবির ওপরে থাকা ‘অ্যাড টু চ্যাট অ্যাপস’ অপশনে যান। এরপর ‘অ্যাড টু হোয়াটসঅ্যাপ’ নির্বাচন করুন। এবার ‘অ্যাড টু ইয়োর স্টিকারস’ অপশনে ক্লিক করলেই স্টিকারটি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবে।
সবশেষে হোয়াটসঅ্যাপ খুলে যেকোনো চ্যাটে প্রবেশ করুন। চ্যাট বক্সের পাশে থাকা স্টিকার আইকনে ক্লিক করলে নিজের তৈরি করা স্টিকারটি দেখতে পাবেন। এবার পছন্দমতো আপনার পছন্দের যে কাউকে পাঠাতে পারবেন এটি।