২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৭

অবশেষে প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়ুম

আব্দুল কাইয়ুম  © সংগৃহীত

অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা আব্দুল কাইয়ুম। এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এর ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় দফায় বিভিন্ন জেলায় নিয়োগপত্র দেওয়া হলেও সেখানে নিয়োগপত্র পাননি তিনি।

কাইয়ুম ফেনী জেলার বাসিন্দা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নিয়োগপত্র পাওয়ার বিষয়টি জানিয়েছেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

এর আগে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সহকারী শিক্ষকদের নিয়োগপত্র জারির আদেশ জারি হলেও তালিকায় আব্দুল কাইয়ুমের নাম ছিল না। পরে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘একটা দুঃস্বপ্নের রাত। আমার জীবনের সবচেয়ে বড় ট্রমা মনে হয় আজকে পেলাম। যোগ্যতা দিয়ে জীবনের প্রথম জব পেয়েও ভেরিফিকেশনে বাদ পড়লাম।’