এমপিওভুক্ত শিক্ষক পরিষদের সভাপতি সোহাগ, সম্পাদক হানিফ
জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্যতম শরিক সংগঠন বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবু তালেব সোহাগ। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আশরাফুজ্জামান হানিফ। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মাহিন।
শনিবার (২৯ আগস্ট) ঢাকা মহিলা কলেজ মিলনায়তনে দ্বিবার্ষিক সম্মেলনে সরাসরি ভোটগ্রহণের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছেন। সারা দেশের প্রতিটি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা ভোট দিয়েছেন।
সভাপতি পদে হেলালীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন মো. আবু তালেব সোহাগ, সাধারণ সম্পাদক পদে আজহারুল ইসলামকে হারিয়ে নির্বাচিত হয়েছেন আশরাফুজ্জামান হানিফ এবং সাংগঠনিক সম্পাদক পদে কে.এম ফয়েজ আহমেদ ও মতিউর রহমানকে হারিয়ে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মাহিন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ মোঃ মাইনুদ্দিন। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আবু ইউসুফ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি মোঃ মতিউর রহমান, মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব শান্ত ইসলাম, জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রধান সমন্বয়ক মোঃ জহিরুল ইসলাম, বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুগ্ম-মহাসচিব আব্দুর রহমান বাহার, বদলি প্রত্যাশী ফোরামের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, সোহেলী দাস ও ইয়াসমিন আক্তার।
নির্বাচন পরিচালনা করেন মোঃ আবু ইউসুফ, রাকিবুল হাসান রাসেল, মাইনুদ্দিন আহমেদ, উর্মি বড়ুয়া, হাসান সিদ্দিকী ও মাসুদ পারভেজ।