স্কুল-কলেজের শিক্ষকরা বদলির প্রস্তুতি নিলেও মাদ্রাসার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেই
স্কুল-কলেজের শিক্ষকরা বদলির জন্য প্রস্তুতি নিলেও মাদ্রাসা শিক্ষকদের ব্যাপারে এখনও কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
আজ রবিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি লিখেছেন, ‘স্কুল-কলেজের শিক্ষকরা বদলির পাসওয়ার্ড পেয়ে বদলির জন্য প্রস্তুতি নিচ্ছেন। মাদ্রাসা শিক্ষকদের বদলির ব্যাপারে এখন পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।
আরও খবর: আওয়ামী আমলের নীতিমালাই বহাল, ফেসবুকে মতপ্রকাশ নিয়ে অস্বস্তিতে শিক্ষকরা
তিনি বলেন, ‘দ্রুত মাদ্রাসা শিক্ষকদের বদলি চালু করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি।’