৩০ জুন ২০২৬, ১৯:২৯

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি তানভীর, সম্পাদক মনোয়ারুল

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি তানভীর, সম্পাদক মনোয়ারুল   © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। আজ মঙ্গলবার গাজীপুরের বাউবি ক্যাম্পাসে সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের সেমিনার কক্ষে সংগঠনের সাধারণ সভায় ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বাউবি শাখা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক তানভীর আহসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খান মো. মনোয়ারুল ইসলাম। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও অধ্যাপক ড. মোছা. শিরীন সুলতানা। 

কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আল-আমিন সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ড. মো. আদনান আরিফ সালিম এবং দপ্তর ও প্রচার সম্পাদক হয়েছেন ড. আজমিরা বিলকিছ। কমিটির সদস্য হিসেবে আছেন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী, অধ্যাপক ড. লাভলী আক্তার ডলি ও দুলাল মাহমুদ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাধারণ সভায় সাংগঠনিক কার্যক্রমবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অধ্যাপক মো. আনিছুর রহমান ও অধ্যাপক ড. আবু তালেবকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।