০৪ জুন ২০২৬, ১৫:১১

প্রাথমিকের মতো ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্যও উপবৃত্তি, মিড ডে মিল ও ড্রেস চাইলেন শিক্ষক নেতা আজিজী

দেলাওয়ার হোসেন আজিজী  © সংগৃহীত

দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল ও বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এবার মাদ্রাসার ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্য এসব সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। 

বৃহস্পতিবার (৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি জানান। 

ফেসবুক পোস্টে আজিজী উল্লেখ করেন, উপস্থিতি বাড়াতে এবং প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে সরকার শিশুদের জন্য আগামী দুই মাসের মধ্যে স্কুল ড্রেসের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 

শিক্ষা মন্ত্রীর এই বক্তব্য উল্লেখ করে তিনি লেখেন, মাদ্রাসা ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্যও উপবৃত্তি, মিডডে মিল ও ড্রেসের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। 

এদিকে আজ  মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি চালু করা হবে। এছাড়া দুই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে।