এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে নতুন কর্মসূচির পরিকল্পনা
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে নতুন কর্মসূচির পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অধ্যক্ষ আজিজী জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালনের ইঙ্গিত দেন।
ফেসবুক পোস্টে অধ্যক্ষ আজিজী বলেন, অবিলম্বে ৯ম পে স্কেলের প্রজ্ঞাপন জারি, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শিক্ষক-কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা প্রদান করতে হবে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে কর্মসূচির ইঙ্গিত দিয়ে এ শিক্ষক নেতা আরও বলেন, আসন্ন বাজেটে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের জন্য অর্থ বরাদ্দ রাখার দাবিতে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জাতীয় প্রেসক্লাবে শিক্ষক সমাবেশ করার করার চিন্তাভাবনা করছে।