২৮ জুন ২০২৬, ২০:২০
পুলিশ ক্যাডারে দ্বিতীয় হলেন শিক্ষার হুমায়ুন কবির
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ১ হাজার ৫২১ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। রবিবার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে পুলিশ ক্যাডারে (এএসপি) মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন মো. হুমায়ুন কবির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তায়া’লা আমার ছোট্ট স্বপ্নটি পূরণ করেছেন। সহকারী পুলিশ সুপার-এএসপি (সুপারিশপ্রাপ্ত)। ৪৭তম বিসিএস। মেধাক্রম: ২য়।
এর আগে, ৪৫তম বিসিএসে তিনি শিক্ষা ক্যাডারে সুপারিশ পেয়েছিলেন। সেখানে (হিসাববিজ্ঞান) তার মেধাক্রম ছিল ৩য়।