১২০ দিনেই হাফেজ হলেন ১১ বয়সী আব্দুল্লাহ আল আজহার
মাত্র ১২০ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা হেফজ করে হাফেজ হয়েছেন ১১ বছর বয়সী নুসরাত আব্দুল্লাহ আল আজহার। মিরসরাইয়ের মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে এই কৃতিত্ব অর্জন করে সে।
আজহার ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদরের ৫ নম্বর ওয়ার্ডের দেবীপুরের মৃত নুর জামাল ও বিবি হাজেরার একমাত্র পুত্র। ছোট্ট বয়সে বাবা মারা যাওয়ার পর থেকে মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় কমলদহ এলাকায় মামা আকতার হোসেনের কাছেই বেড়ে উঠেন আজহার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মাদরাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আজহারের মা বিবি হাজেরা বলেন, ‘আমার স্বপ্ন ছিল হাফেজের মা হবো। আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন আমার আরেকটি স্বপ্ন রয়েছে তা হলো আমার ছেলেকে বড় আলেম বানানো। আমি আশা করি আল্লাহ আমাকে নিরাশ করবেন না।’
আজহারের মামা আকতার হোসেন বলেন, ‘আমার কাছেই আজহার ছোট থেকে বেড়ে উঠেছেন। আজ আমার খুবই আনন্দ লাগছে। আজ তার বাবা বেঁচে থাকলে সন্তানের এই অর্জনে অনেক খুশি হতেন। আজহারকে বড় আলেম বানানোর যে স্বপ্ন তার মা দেখছেন আমি তা পূরণে সহায়তা করবো।’
মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহিম বলেন, ‘আজ আমি অনেক বেশি আনন্দিত। আমার ছাত্র আহজার অনন্য নজির গড়েছেন। সে আমাদের মাদ্রাসায় প্রথমে নূরানী পড়েন। নূরানীর বোর্ড পরীক্ষায় সে জিপিএ-৫ অর্জন করে। সে খুবই মেধাবী। আমার শিক্ষকতার ১৮ বছরে এই প্রথম এত অল্প সময়ে হেফজ সম্পন্ন করা ছাত্র পেলাম। অন্যান্য ছাত্ররা যেখানে ১ থেকে দেড় পৃষ্ঠা পড়া শোনাতেন সেক্ষেত্রে সে দিনে ৫ পৃষ্ঠা করে পড়া শোনাতেন। আমি যখন তার কাছ থেকে পড়া নিতাম তখন খুবই আশ^র্য্য হতাম। এটি সত্যিই আল্লাহর অনেক বড় নেয়ামত।’
মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা জাফর উল্লাহ নিজামী বলেন, ‘আজহারের বাবা নেই, মা কোনরকম করে তাদেও দুই ভাইবোনকে নিয়ে জীবনযাপন করছেন। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় আমরা তার যাবতীয় খরচ ফ্রি করে দিয়েছি।
আমার ২৯ বছরের শিক্ষকতা জীবনে এমন মেধাবী ছাত্র পাইনি। এত অল্প সময়ে সে ৩০ পারা কুরআন হেফজ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সে ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর হেফজ বিভাগে ভর্তি হয়। মাদ্রাসার বন্ধ বাদে ১২০ দিনে কুরআন হেফজ সম্পন্ন করেন চলতি বছরের ২৬ জানুয়ারি।