০২ অক্টোবর ২০২৬, ২২:৫৯

একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল

ছাত্রদলের লোগো  © টিডিসি সম্পাদিত

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ শুক্রবার (২ অক্টোবর) বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল এই সিদ্ধান্ত নিয়েছে। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজীম রুবাইয়াত আফিফ ও সদস্য সচিব মোস্তাফিজুল কবীর (মমি আনসারী) বিজ্ঞপ্তিতে সই করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই এই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।