বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতৃত্বে রুবাইয়াত আফিফ-মমি আনসারী
দেশের ৭৮টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নতুন (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে তানজীম রুবাইয়াত আফিফ ও সদস্য সচিব হিসেবে মোস্তাফিজুল কবীর (মমি আনসারী) মনোনীত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন।
আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া কমিটিতে পদ পাওয়া বাকিরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শুভ; যুগ্ম আহ্বায়ক আসিফ আহমেদ খান, মো. ফয়সাল আলম রবি, মো. রেজায়ে রাব্বী, হাসিবুল হাসান, মাশশারাত মীহাম, ফাইরুজ ফারহানা, হাসনাইন আহম্মেদ রাইদ, নাফিউজ্জামান নাফি ও নাফিসা বিনতে উমাইয়া রিদিকা।
একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
এর আগে ২০২০ সালে সর্বশেষ বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছিল। সেখানে তানজীম রুবাইয়াত আফিফ সিনিয়র যুগ্ম-সম্পাদক ও মমি আনসারী যুগ্ম-সম্পাদক পদে ছিলেন।