ছাত্রত্ব শেষ, সাদিক কায়েমসহ ৯ কেন্দ্রীয় নেতাকে বিদায় জানাল শিবির
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ ছাত্রশিবিরের ৯ কেন্দ্রীয় নেতাকে বিদায় জানিয়েছে সংগঠনটি। এই ৯ শিবির নেতার ছাত্রত্ব শেষ হওয়ায় আজ সোমবার (১৩ জুলাই) শিবিরের কার্যকরী পরিষদের উপ-নির্বাচনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা।
ছাত্রত্ব শেষ হওয়া ৯ কেন্দ্রীয় নেতা হলেন— কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম, মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি (মানবসম্পদ উন্নয়ন) সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান ও দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ ও প্রচার সম্পাদক ডাকসু জিএস এসএম ফরহাদ দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ছাত্রত্ব শেষ হওয়ায় এই ৯ নেতার সাংগঠনিক জীবন শেষ হয়েছে।