ছাত্রশিবির মেডিকেল জোনের নতুন কমিটি, নেতৃত্বে ডা. জুলফিকার-হামজা
ঢাকার সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ নিয়ে গঠিত ইসলামী ছাত্রশিবিরের মেডিকেল জোনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. জুলফিকার আলী। সেক্রেটারি মনোনীত হয়েছেন ডা. আদনান হামজা। এই কমিটি ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য গঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ জুন) মেডিকেল জোন শাখার সদস্যদের নিয়ে আয়োজিত এক সদস্য সমাবেশে এই নির্বাচন ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়।
সংগঠনের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান। এছাড়া অনুষ্ঠানে জোনের সাবেক সভাপতিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেশনের বাকি সময়ের জন্য জোন সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত ডা. জুলফিকার আলীকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান।
পরবর্তীতে সংগঠনের নিয়ম অনুযায়ী, নবনির্বাচিত শাখা সভাপতি ডা. জুলফিকার আলী ও সদস্যদের পরামর্শের ভিত্তিতে ডা. আদনান হামজাকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।